স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সহযোগীতায় শনিবার (২৫ফেব্রুয়ারি) উপজেলা প্রাণী সম্পদ কর্যালয় চত্বরে সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাতাৎ হোসেনের পরিচালনায় ও ডা. মোত্তালেব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল সহ উপজেলার বিভিন্ন এলাকার খামারিগন উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জিল্লুল হাকিম বলেন, খামারিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। সেই সাথে যারা এক দুইটি গরু ,ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে তাদের বিষয়ও খোজ খবর রাখতে হবে। আগামীতে আরো ভাল করে প্রর্দশনী করতে হবে। যাতে সাধারণ মানুষ আরোও উদ্বুদ্ধ হয়।