কালীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার


লালমনিরহাটে ভালোবেসে বিয়ের মাত্র পাচ মাসের মাথায় লাশ হয়েছেন পপি রানি নামের এক গৃহবধূ।সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার গোড়লে অবস্থিত পপির শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, ৫ মাস আগে একই উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়কে ভালোবেসে বিয়ে করেন পাশ্ববর্তী চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাবুল চন্দ্রের মেয়ে পপি রাণী। বিয়ের পরপরই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী উজ্জ্বল।

পপির অটোচালক গরিব বাবা যৌতুকের কিছু টাকা দিলেও আরো টাকা দাবী করেন উজ্জল। দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়ায় জড়াতো স্বামী। সম্প্রতি স্থানীয় এক অষ্টপ্রহরের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে কথাকাটিও হয়েছিল দুজনের।

গত সোমবার রাতে স্বামীর বাড়ীর বিছানায় পড়ে থাকা পপির মরদেহের খবর পায় পুলিশ। খবর পেয়ে গৃহবধূ মরদেহ উদ্ধার করে পুলিশ।


Copyright (c) 2019-2026 bzamin24.com