বউ ও শাশু‌ড়ির  নির্যাতনের কথা ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা


নির্যাতনের কথা ফেসবুকে পোস্ট করে খবির হোসেন (৪০) নামের এক যুবক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে থানার জালকুড়িতে এ ঘটনা ঘটে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খবির হোসেন (৪০) চাঁদপুরের উত্তর মতলবের ওটারচরের আমিনুল হকের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ইসমাঈল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সে সিদ্ধিরগঞ্জে সিএনজির ব্যবসা করতেন বলে জানা যায়।

এ ঘটনায় নিহতের বাবা আমিনুল হক বাদী হয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে চারজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন লতিকা (৫৫), মুক্তি (৩২), রমজান (৪০) ও লুৎফর রহমান (৪০)।

অভিযোগপত্রে তার বাবা উল্লেখ করেন, তার ছেলে খবির হোসেনের সংঙ্গে মুক্তির বিয়ে হয় ১৪ বছর আগে। বিয়ের পর তাদের সংসারে মারিয়া (১২) এবং মোস্তাহিদ (১০) নামে দুই সন্তান রয়েছে।

তার পুত্র বধু সহ অন্যান আসামীরা তার ছেলে খবির হোসেনকে তার সম্পত্তি বিক্রি করে শশুরবাড়ির এলাকায় বাড়ীঘর নির্মাণ করার জন্য দীর্ঘদিন যাবৎ চাপ প্রয়োগ করে আসছিল। তার ছেলে এই বিষয়ে কর্ণপাত না করায় বিবাদীরা বিভিন্ন সময় নানাভাবে তার ছেলেকে অত্যাচার ও মানসিক নির্যাতন করেছে।

তার ছেলে দুই সন্তানের কথা চিন্তা করে বিবাদীদের এই অত্যাচার নীরবে সহ্য করে আসছিল। কিন্তু দিন দিন তার ছেলের উপর বিবাদীদের অত্যাচার ক্রমান্বয়ে বাড়তে থাকে। পরবর্তীতে তার ছেলে বিষয়টি তাদেরকে জানালে তারা বিবাদীদের সঙ্গে উক্ত বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করে। কিন্তু উল্লেখিত বিবাদীরা তাদের কথার কোনো কর্ণপাত করে নি। অতঃপর গতকাল রাতে তারা সংবাদ পান, তার ছেলে সিলিং ফ্যানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

নিহতের বাবা আমিনুল হক জানান, আত্মহত্যা করার আগের দিন আমার ছেলে ফেসবুকে তিনটি পােস্ট দেন। ওই পোস্টগুলো দেখলেই বুঝা যায় আমার ছেলে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com