পাংশায় বাহাদুরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 


পাংশা উপজেলার বাহাদুরপুর বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ই ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৭ ও ৮ই ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাহাদুরপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিরা অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কাজী মোতাহার হোসেন ও আমানত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নাফ মুন্নু, মৌলবী ছাবের উদ্দিন সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মোছা. সারমিন আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রতিযোগীরা ও এলাকাবাসীর লোকজন উপস্থিত ছিলেন।

বাহাদুরপুর ক্লাস্টারের আয়োজনে অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন ১নং বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সজিব হোসেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com