পাংশার হাবাসপুরে শীতার্তদের মাঝে এমপি জিল্লুল হাকিমের কম্বল বিতরণ


শীতার্ত মানুষের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। ইতি মধ্যে পাংশা কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়নে শীতের কম্বল প্রদান করেছেন তিনি নেতা কর্মীদের মাধ্যমে।

এরই মধ্যে ২য় ধাপে শীতার্তদের মাঝে পূণরায় শীতবস্ত্র বিতরণের উদ্দ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। নিজ অর্থায়নে তিনি নেতা কর্মীদের মাধ্যমে শীতের কম্বল বিতরণ করাচ্ছেন।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ কালে পাংশা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মণ্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য গোবিন্দ কুন্ডু, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আল মামুন খান, ইউপি সদস্য তুহিন, হাবাসপুর ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক মো. আজিজুল ইসলাম, আব্দুল মতিন, আবুল কাশেমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com