সদরপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন নিক্সন চৌধুরী 


ফরিদপুরের সদরপুরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাইশরশি যুব সংঘ আয়েজিত টুর্নামেন্টে নুরুল্যাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, জেলা পরিষদের সদস্য কহিনুর বেগম, সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com