ফুলবাড়ীতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল কনিকা দান


দিনাজপুরের ফুলবাড়ীতে অসহায় হতদরিদ্র, ভিখারী ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে বেসরকারি সামাজিক সংগঠন কনিকা দান।

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী পৌরশহরের ননীগোপাল মোড়, নিমতলা মোড়, ঢাকা মোড়, রেলস্টেশন প্লাটফর্মসহ স্টেশন এলাকার বেসরকারি সামাজিক সংগঠন কনিকা দান এর একদল স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী দুস্থ, অসহায়, হতদরিদ্র, ভিখারী ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

এ সময় কনিকা দান সংগঠনের প্রতিষ্ঠাতা মিষ্টি নাহার, সদস্য ফারদিন ইসলাম শুভ, তুষার জয় রাহুল, মো. এলিন, সুমন রহমান প্রমুখ খাদ্য বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন।

কনিকা দান সংগঠনের প্রতিষ্ঠাতা মিষ্টি নাহার বলেন, সামাজিক সংগঠন কনিকা দান সংগঠন প্রতিষ্ঠাকালীন সময় থেকে রক্তদান কর্মসূচি চালিয়ে আসছে। একই সাথে বিভিন্ন সময়ে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। বর্তমানে সংগঠনের পক্ষ থেকে প্রতি শুক্রবার দুস্থ ও অসহায়, ছিন্নমূল ও ভিখারীদের মাঝে এক বেলা রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com