বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু


চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (২০) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসান নগরীর চান্দগাঁও থানার পূর্ব মোহরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হানিফের ছেলে। ঘটনার পর পুলিশ তার বন্ধু মো. মিল্লাতকে (২২) আটক করেছে। তার বাড়িও একই এলাকায়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান গণমাধ্যমকে বলেন, চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় রঙমিস্ত্রি হাসানের সঙ্গে তার বন্ধু মিল্লাতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিল্লাত ছুরিকাঘাতে হাসানকে গুরুতর জখম করেন। আহত হাসানকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর অভিযান চালিয়ে মিল্লাতকে আটক করা হয়। তার কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানা যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com