বিষ খাইয়ে দুই সন্তানকে হত্যাচেষ্টা


মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মধুর সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দুই সন্তানকে হত্যার চেষ্টা চালিয়েছেন এক মা।

রোববার (২ অক্টোবর) বিকেলের দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। তবে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুরা।

চিকিৎসাধীন দুই শিশু হলেন- হুসাইন (৩) ও দিলরুবা (৮)। শিশুদের মা মনিকা খাতুন কোলা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে মনিকা তার দুই শিশুকে ডেকে নিয়ে মধুর সঙ্গে বিষ মিশিয়ে জোর করে খাইয়ে দেন। কিছুক্ষণের মধ্যে দিলরুবা ও হোসাইন ছটফট করতে থাকে। এ সময় তাদের ছটফট করতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে যান।

স্থানীয়রা আরও জানান, মনিকার মাথায় সমস্যা রয়েছে। যে কারণে তার দুই সন্তানকে বিষ খাইয়ে থাকতে পারেন। তবে এ ঘটনার পর মনিকাকে তার বাবা-মা নিয়ে গেছেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রোববার রাতে এ ঘটনা ঘটেছে। শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com