সুন্দরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ


গাইবান্ধার সুন্দরগঞ্জে সুভাষ চন্দ্র দাস নামে এক ব্যক্তির বিরূদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিসকা রানী দাস (৩৬) নামে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করেন তার স্বামী।

শনিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন থেকে ওই দম্পতির ঝগড়া-বিবাদ চলে আসছে। এরই জের ধরে শনিবার সুভাষ তার স্ত্রী বিসকা রানীকে মারপিট করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com