নগরকান্দায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত


ফরিদপুরের নগরকান্দায় তালমা ইউনিয়ন বিএনপি ও সকল অংগ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে তালমা রেল স্টেশন ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মুন্নুর সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জ্বালানী তেল,বাস ভাড়াসহ সকল দ্রব্যমুল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম এবং সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহবুব হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুূদ, রবিউল ইসলাম বাবু, মজিবর রহমান মাতুব্বর, আবু নাসের ঠান্ডু চৌধুরী, শ্রমিক দল নেতা মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com