চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সোনার বারসহ যাত্রী আটক


চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১২ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

তিনি ওয়াশরুমে ঢুকলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক করা হয় তাকে। সোনার বারগুলোর ওজন প্রায় এক কেজি ৩৯৮ গ্রাম। এসব স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা। এক কর্মকর্তা জানান, আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com