সদরপুরে কাজী আলতাফ গণগ্রন্থগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


ফরিদপুরের সদরপুর উপজেলার কাজী আলতাফ গনগ্রন্থগারের আয়োজনে আজ বুধবার (৫ মে) সকালে শিল্পকলা একাডেমী চত্বরে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

স্বনির্ভর সদরপুর সম্মিলিত প্রায়াস এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধ মো. লিয়াকত আলী খান, জেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা বিষ্ণুপদ খোশাল, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ. মজিদ মিয়াসহ অন্যান্যরা।

সংগঠনের পক্ষ থেকে গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কাজী রফিকুল হাসান তামিম।


Copyright (c) 2019-2026 bzamin24.com