ফরিদপুরে ১১ দিনেও খোঁজ মেলেনি মাদরাসাছাত্র সাব্বিরের


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাব্বির মোল্যা নামে এক মাদরাসাছাত্র ১১ দিন ধরে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা হেমায়েত মোল্যা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার জিডি নম্বর-৮২৬।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দা নূরানী তালিমুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র সাব্বির মোল্যা (১৩)। সে গত ১৬ মার্চ বিকেলে নিজবাড়ি গোপালপুর থেকে মাদরাসার উদ্দেশে রাতের খাবার নিয়ে বাইসাইকেলযোগে বের হয়।

তারপর থেকে এখন পর্যন্ত তার সন্ধান পাচ্ছে না পরিবার।

আত্মীয়-স্বজনসহ ঘনিষ্টজনদের বাড়িতেও তাকে না পেয়ে গত ২৪ মার্চ আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। সাব্বির মোল্যা মাদরাসা থেকে ৬ষ্ঠ পারার হাফেজি শেষ করে সপ্তম পারায় পড়ালেখা করছে বলে তার বাবা জানান। গতকাল শনিবার আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, মাদারাসাছাত্রকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com