বসতঘরে আগুন লেগে তিন শিশুর মৃত্যু


বসতঘরে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ভালুকায় রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর নামক স্থানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলো, নেত্রকোনা জেলার সুমন মিয়ার শিশু সন্তান খাদিজা (৫), রাদিয়া (২), রায়হান (৩)। সুমন সপরিবারে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন।

তিনি জানান, বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটলে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পোড়া ঘরে ঢুকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে তারা।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com