হাসপাতালের কমোডে পড়ে ছিল নবজাতকের মরদেহ


কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের টয়লেটের কমোড থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের ক্লিনার মহিলা মেডিসিন ওয়ার্ডের (৫ নং ওয়ার্ড) টয়লেটের কমোড পরিষ্কার করতে গেলে সেখানে এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় শিশুটিকে ফেলে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনি ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।

তিনি বলেন, এ ব্যাপারে পুলিশকে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. শাহরিয়ার বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com