সাংবাদিক অমর চাঁদ গুপ্ত অপু’র  পিতার ১৪তম মৃত্যুবার্ষিকী


আজ ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপুর পিতা স্বর্গীয় শ্যামলাল গুপ্তর ১৪তম মৃত্যুবার্ষিকী।

স্বর্গীয় শ্যামলাল গুপ্তর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির চত্বরে হরিনাম কির্তন এবং নিজ বাড়ীতে শ্রী শ্রী ভগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি স্বর্গীয় শ্যামলাল গুপ্ত বার্ধক্যজনিত কারণে ফুলবাড়ী উপজেলা পরিষদ রোডস্থ চকচকা গ্রামের নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com