ওসি প্রদীপের ফাঁসির দাবীতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন


অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়কে সামনে রেখে আদালত প্রাঙ্গণে অভিযুক্ত বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে ক্রসফায়ারে নিহতদের আত্মীয়-স্বজন ও নির্যাতিতরা।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীরা ওসি প্রদীপ ও লিয়াকতসহ সিনহার হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ওসি প্রদীপের হাতে নির্যাতিত কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান, ভুক্তভোগী হামজালাল ও ক্রসফায়ারে ছেলে হারানো হালিমা খাতুনসহ আরো অনেকে।

মানববন্ধনে অংশ নিয়ে ভূক্তভোগীরা জানান, ওসি প্রদীপ ক্রসফায়ারের নামে অনেক মানুষকে হত্যা, ধর্ষণ, অপহরণসহ নানাভাবে নির্যাতন করেছেন। তার এসব কার্যক্রমের কোনো প্রতিকার পাননি স্থানীয়রা। তাই তারা সিনহা হত্যা মামলার রায়ের দিকে চেয়ে আছেন। এ মামলায় ওসি প্রদীপের ফাঁসি হলে তারা সান্ত্বনা পাবেন বলে জানান তারা।


Copyright (c) 2019-2026 bzamin24.com