রুপপাত উচ্চ বিদ্যালয়ের কোয়াব সদস্য হলেন গাজী কামরুজ্জামান


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপপাত ইউনিয়নের শতবর্ষী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালায় এর ম্যানেজিং কমিটির অবিভাবক কোয়াব সদস্য নির্বাচিত হলেন গাজী কামরুজ্জামান।

শনিবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাইয়ুম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় গাজী কামরুজ্জামানকে অভিভাবক কোয়াব সদস্য নির্বাচিত করা হয়েছে বলে বিদ্যালয় সুত্রে জানা গেছে।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মোল্যা, ম্যানেজিং কমিটির সদস্য সুবল সাহা, তৈয়াবুর রহমান, মহিলা সদস্য চায়না বেগমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com