ঢেউখালির চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ এর নির্বাচনী প্রচারণা শুরু
রোববার সদরপুর ঢেউখালি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ মাতুব্বর এর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রাক্কালে বাবুরচর বাজারে ব্যাপক লোকের উপস্থিতিতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উক্ত মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল লতিফ । এরপর আসন্ন ৭ জানুয়ারি ২০২২ এর ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার শুভ সূচনা করা হয়।
রাজু আহমেদ মাতুব্বরের অংশ গ্রহণে এবং সোহাগ খলিফা ও শাহীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রাজ্জাক বেপারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হারুন হাওলাদার ।
এবং অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মোঃ ইউনুস আলী মোল্লা, হান্নান চাকলাদার, মোঃ হাতেম খান, রাতুল আহমেদ, গণমাধ্যম-কর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাদের পুরো বক্তব্যে রাজু আহমেদের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করা হয়। এছাড়াও সবাই বিগত দিনের দুঃশাসন থেকে ঢেউখালি ইউনিয়ন-বাসিকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করেন।
চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন তাহলে আমাকে ভোট দিবেন। আমি জয়ী হলে আপনাদের আমানতের হেফাজত করবো ইনশাআল্লাহ।"