ঝিনাইদহের শৈলকুপায় ৫ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে


ঝিনাইদহের শৈলকুপায় ৫ম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল ঘোষনার মধ্যে রয়েছে চলতি বছরের মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়ের ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্ন ১৩-১৪ ডিসেম্বর ও প্রত্যাহার ১৫ ডিসেম্বর ও প্রতিক বরাদ্দ ১৭ ডিসেম্বর। আগামী ৫ জানুয়ারি -২০২২ ইং তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শৈলকুপার ১৪টি ইউনিয়নের মধ্যে ভোট হবে ১২ টি ইউনিয়নে। উপজেলার ৯নং মনোহরপুর ও ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নে সীমানা জটিলতার কারণে ভোট গ্রহন স্থগিত রয়েছে। এদিকে হাকিমপুর, ধলহরাচন্দ্র ও উমেদপুর ইউনিয়নে ইভিএম ম্যাশিনে ভোট গ্রহন করা হবে আর বাকী ৯টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Copyright (c) 2019-2026 bzamin24.com