বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ


উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিরামপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলা চত্বরে পৌর এলাকার ও ৭টি ইউনিয়নের মোট ১১৫০ জন কৃষকের প্রত্যেকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু প্রমূখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com