১১ নভেম্বর দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের বাউষখালী উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী পথ সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান মিলন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান দুলাল, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমদাদ ফকির, ছাত্রলীগ নেতা শাওন কাজী সহ আরো অনেকে।
এসময় লাবু চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।