গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও অপর আসামী রুবেল মিয়াকে পাঁচ বছর কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে রুমিকে ৫০ হাজার ও রুবেলকে ৩ হাজার অর্থদন্ড করা হয়। আজ দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
শাহানাজ বেগম রুমি জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া সদরের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে। ওই মামলার আরেক আসামী সদরের ফকিরপাড়ার হাফিজুল রহমানের ছেলে মাইদুলকে বে-কুসর খালাস দেয় আদালত। দন্ড প্রাপ্ত উভয় আসামী দীর্ঘদনি থেকে পালাতক আছেন।
২০১৮ সালের এপ্রিল মাসে গাইবান্ধা শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেয় আদালত।