বঙ্গবন্ধুর সমাধিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শ্রদ্ধা 


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে তারা জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ লেলিন সহ শতাধিক শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com