সালথায় তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকের পার্টির মনোনয়নপত্র দাখিল


ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাকের পার্টির মনোনীত তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে। আজ রবিবার বিকালে সালথা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

যেসকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন তারা হলেন, গট্টি ইউনিয়নে মোঃ মিজানুর রহমান, ভাওয়াল ইউনিয়নে আবুল হাসান (সোনা মিয়া) ও যদুনন্দী ইউনিয়নে মোঃ জুয়েল মোল্যা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান প্রমূখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com