ফুলবাড়ীতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান


দিনাজপুরের ফুলবাড়ীতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলার ৫০ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী তুলেন দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, খোলাহাটি ক্যান্টনম্যান্ট ২০ বীর মেজর মো. নুরুজ্জামান, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

শেষে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com