সদরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস অনুষ্ঠিত


ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ পালিত হয়েছে। সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরেই নিবন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার তারেক মাহমুদের সভাপতিতে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবু এহসান মিয়াসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও চেয়ারম্যান বৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com