উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর নির্দেশ ও অনুরোধে স্মারকবৃক্ষ রোপন করা হয়।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের অফিসের সামনে বকুল ফুলের চারা রোপন করার সময় প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহ-প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ দাস, অনুপম বিশ্বাস, সীমা বিশ্বাস, হেলেন রানী বিশ্বাস, প্রকাশ দাস, রাজীব বিশ্বাস, প্রকাশ বালা, চলন্তিকা বাড়ৈ, মুহাম্মদ আলাউদ্দিন, লাবনী হীরা, অসীম বিশ্বাসসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।