সদরপুরে বিএনপি'র আনন্দ মিছিল


ফরিদপুরের সদরপুরে বিএনপির পক্ষ থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নির্বাচিত হওয়ায় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বেপারি বাড়ির মোড়ে এসে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিকদার নাজমুল হাসান রাজু, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, সাবেক ছাত্রনেতা রাজিবুল হক রুমি, ছাত্রনেতা তালাশ পারভেজ রবি সহ উপজেলা ও কলেজ শাখারছাত্রদলের নেতৃবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com