সদরপুরে অগ্নিকান্ডে দিনমুজুরের বাড়ি ভস্মীভূত


ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দুপানলেরটেক গ্রামের রুবের বেপারী (২৩) নামের এক দিনমজুরের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত। জানা গেছে, গত সোমবার গভীর রাত অনুমান ৩টার দিকে রান্নাঘর থেকে আগুন লেগে মুহুত্তের মধ্যে বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। এ সময় ঘরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। বাড়ি ঘর হাড়িয়ে ৫ সদস্যের পরিবারটি খোলা আকাশের নীচে মানবেতর দিন কাটাচ্ছে। চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com