গাইবান্ধার সাদুল্লাপুরে জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রী কাকুলি রানী মহন্তকে (২৯) রাতভর নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী কল্লল চন্দ্রের বিরুদ্ধে।
অভিযোগে জানান যায় , শুক্রবার রাতে কল্লল স্ত্রীকাকুলির কাছে জুয়া খেলার টাকা চেয়ে বসে। কি কাকলি টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতভর তাকে মারপিট করা হয়। পরে শেষ রাতের দিকে কাকুলিকে গলাটিপে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় কল্ললসহ তার পরিবারের লোকজন ।
কাকুলি রানী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসূলপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের চিত্তরঞ্জন মহন্তের মেয়ে।
শনিবার দুপুরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন , মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।