সদরপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার 


ফরিদপুরের সদরপুর উপজেলার মধু মন্ডল ডাঙ্গী গ্রামের পবন সরকারের ছেলে অনিক সরকার (১৭) গতকাল বিকেলে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর একই ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গী গ্রামে চাঁন মিয়া মাষ্টারের জঙ্গল থেকে তার লাশের সন্ধান পাওয়া যায়৷

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে অনিক সরকার বাড়ি থেকে বের হলে রাতে বাড়ি না ফেরায় তার সাথে মুঠো ফোন যোগাযোগ করার চেষ্টা করলে নাম্বার বন্ধ পাওয়া যায়, পরে খোঁজা খুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে আজ শুক্রবার বেলা ১২ টার সময় জঙ্গলের মধ্যে ছোন দিয়ে ঢাকা অবস্থায় তার লাশের সন্ধান পাওয়া যায়। ঘটনা স্থল পরিদর্শন করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, পরে লাশ সুরতহাল করে মর্গে পাঠান হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com