গাইবান্ধা সদর উপজেলার কামারজানির রহমতপুর চরে বন্যার পানিতে গৃহবন্দি মানুষদের উপহার সামগ্রী শুকনা খাবার বিতরন করলেন গাইবান্ধা জেলা মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুরে এই উপহার সামগ্রী শুকনা খাবার বিতরন করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- মুড়ি, চিরা, আলু, রুটি, বিস্কুট, লবন, সরিষার তেল, সাবান, স্যালাইন, চিনি ইত্যাদি। এ ছাড়াও বাচ্চাদের মাঝে চকলেট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েছ মো: ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক সোহাগ।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান- গাইবান্ধা জেলার ৭ উপজেলার মধ্যে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলায় চরাঞ্চল রয়েছে। এই ৪ উপজেলার চরাঞ্চলের মানুষ বন্যার পানিতে গৃহবন্দি রয়েছে। এরা খাদ্য সংকটে রয়েছে। এদের কথা চিন্তা করে খুজে বের করে শুকনা খাবার প্রদান করা হচ্ছে। পুলিশের দৈনন্দিন কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জেলা পুলিশের এই কার্যক্রম চালানো হলো এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সে সাথে চরাঞ্চলে ডাকাতি রোধে পুলিশি তৎপরতা রয়েছে।