বিদায় নিলেন ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার। ইউএনও হিসেবে দায়িত্ব নেয়ার পর দক্ষতার ও সুনামের সঙ্গে তা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। সে কারণে বিদায় বেলায় সাধারণ মানুষ তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আর ইউএনওর কান্নায় হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
সোমবার (১০আগস্ট) দুপুরে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদারকে বিদায় বেলায় তার বাস ভবনে এমন চিত্র দেখা যায়। ইউএনও পূরবী গোলদারের বিদায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সব পেশার মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। করোনার দেড় বছর পূরবী গোলদার যেভাবে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তা অতীতে কোনো কর্মকর্তা করেনি। আর জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত পরিশ্রম করে সবার ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেনে তিনি।যার কারণে বিদায় বেলায় সবার সঙ্গে নিজেও কেঁদেছেন।