রামকান্তপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার জিআর এর নগদ অর্থ বিতরন


ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় ৮৮৯ জন দুস্থদের প্রত্যাককে ৪৫০ টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু। এর আগে গত সপ্তাহে ৫৫৬ জনের মাঝে ৪৫০ টাকা করে বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার টিপু সুলতান, ইউপি সচিব আব্দুস সোবাহান মোল্যা, বাচ্চু মিয়াসহ গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com