সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালায়ে ইউনিয়নের ২৪ শ হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান।
এ সময় উপস্থিত ছিলেন, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণত সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতকর্মী এবং সম্মানিত ইউপি সদস্যবৃন্দ।
করোনা ভাইরাসের সংক্রমনের বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতার জন্য ভিজিএফ কার্ড প্রাপ্তিদের নিরাপদ দূরুত্ব বজায় রেখে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় ।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ চাউলকে অত্র ইউনিয়নের হতদরিদ্র মানুষগুলো দুহাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মাননীয় এম.পি তানভীর ইমামের দীর্ঘায়ু কামনা করেন।
বিতরন করায় ভিজিএফ এর কার্ডধারীরা আনন্দিত এবং সস্তুষ্ট প্রকাশ করেন । এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান উপস্থিত জনগনকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও সকলের মঙ্গল কামনা করেন।