গাইবান্ধা সদর উপজেলায় খোলাহাটীতে সুদের টাকা দিতে না পাড়ায় আত্মহত্যা পথ বেচে নিয়েছে এক বাসচালক কোব্বাস আলী। আজ সোমবার ঘটনা ঘটেছে খোলাহাটি ইউনিয়নের রথবাজারে তিনি নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শ্যামলী বাসের ড্রাইভার কোব্বাস আলী।
বাড়ি ঘড়ের জমির জায়গা জোর করে স্টাম্পে লিখে নেওয়ায় ও মারধর করার কারনে আত্মহত্যা করেন কোব্বাস আলী এলাকা সূত্রে জানা যায়।
তার স্ত্রী ও পরিবারের লোকজন শুধের টাকা আনতে রংপুরে গেলে বাসায় কোব্বাস আলী এক থাকায় এই দূর্ঘটন ঘটায়। কোব্বাস আলীর ভাতিজা দরজা বন্ধ দেখে সবাই ডাকে পরে ইউপি সদস্য মিন্টু মেম্বার এসে দেখতে পারে। কোব্বাস আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ইউপি সদস্য সদর থানায় এই বিষটি জানায়। পরে পুলিশ এসে মরদেহটি থানায় নিয়ে যায়। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।