তালার নগরঘাটায় ড্রেনে থেকে মহিলার লাশ উদ্ধার 


ফসলের ক্ষেতের ড্রেনের পাশে পড়ে থাকা ফেরদৌসি বেগম (৪৬) নামক এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে স্থানীয় এলাকাবাসী তালা উপজেলার নগরঘাটার মিঠাবাড়ি শেখ পাড়া মসজিদ এর পাশে ড্রেনে মহিলার মৃতদেহ পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান,ফেরদৌসি পারভিনের প্রথম স্বামী আব্দুল্লাহ তিন বছর আগে মারা যাওয়ার পর একই গ্রামের শেখ পাড়ার গ্রাম পুলিশ আব্দুস সবুরের সঙ্গে তার বিয়ে হয়। প্রথম স্বামীর ২টি কন্যা ও ১ পুত্র সন্তান এবং বর্তমান স্বামীর প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে ফেরদৌসির বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।তারই সুত্র ধরে হত্যা বা আতহত্যা হতে পারে বলে সাধারণ ভাবে ধারণা করা হচ্ছে।লাশের পাশে একটি কীটনাশকের বোতল পড়ে থাকলেও মুখে কোন বিষের গন্ধ বা ফেনা পাওয়া যায়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com