আওয়ামী লীগে গেল শিবচরের দেড় সহস্রাধিক বিএনপি নেতাকর্মী


শিবচরে বংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) দেড় সহস্রাধিক নেতাকর্মী আলীগে যোগদান করেছে। বুধবার (৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ এর নেতৃত্বে ইউনিয়নের কমপক্ষে দেড় হাজার বিএনপির কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

এসময় আওয়ামী লীগে যোগদানকৃত কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ বলেন, আদর্শগত দিক বিবেচনা করে শিবচরের উন্নয়নের রূপকার নূর ই আলম চৌধুরীর সাথে থেকে আজীবন আওয়ামী লীগ করে যাব।


Copyright (c) 2019-2026 bzamin24.com