মরহুম ডা. আব্দুর রশিদের ৮তম  মৃত্যুবার্ষিকী পালিত


বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) হুজুর কেবলাজানের প্রবীন মুরিদ, আটরশি দরবার শরীফের গজল লেখক মরহুম ডা. আব্দুর রশিদ এর ৮তম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে সাংবাদিক আবু নাসের হুসাইনের বাড়িতে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মরহুম ডা. আব্দুর রশিদ হোমিও চিকিৎসায় ডিএইচএমএস পাশ করে দীর্ঘ ৪৮ বছর ফরিদপুরের সালথা ও রসুলপুর বাজারে মানব সেবায় নিয়োজিত ছিলেন। তিনি জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৯৪৭ ইং তার পিতার কাছ থেকে ৭২ শতাংশ জমি দান করেন। চিকিৎসা সেবার পাশাপাশি আটরশি দরবার শরীফের জন্য প্রায় ৫শতাধিক গজল রচনা করেছেন। তিনি এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় মানুষকে ভালবাসতেন। শিক্ষার গ্রহণের জন্য সবাইকে উৎসাহ দিতেন।

২০১৩ ইং সালের ১৭ ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য তার ছোট ছেলে সাংবাদিক আবু নাসের হুসাইন সকলের কাছে দোয়া চেয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com