ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লিটন নির্বাচিত


দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন (নারকেল গাছ)। তিনি ভোট পেয়েছেন ৭৭৫০ ভোট।

তিনি সদ্য বহিষ্কৃত ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির ছোট ভাই।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও ফুলবাড়ী পেশাজীবি সংগঠনের সভাপতি মুরতুজা সরকার মানিক (জগ) পেয়েছেন ৭০৪০ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক।


Copyright (c) 2019-2026 bzamin24.com