সালথা'য় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত 


আজ মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com