পলাশবাড়ীতে জয়ী হওয়ার পর নবনির্বাচিত মেয়রের গণসংযোগ


গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ন ভাবে নির্বাচনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের ভোটে নবনির্বাচিত পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব পৌরবাসীর সাথে গণসংযোগ করেছেন ।

আজ ১১ ডিসেম্বর শুক্রবার পলাশবাড়ী পৌরসভার মহেশপুর ,বাড়াইপাড়া,গৃধারীপুরসহ কয়েকটি গ্রামে এ গণসংযোগ করেন । এসময় উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল মিত্র,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ি রোস্তম আলী,মমিন মন্ডল,মাজেদুল ইসলাম মুকুলসহ কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এ গণসংযোগকালে তিনি ভোটার নারী পুরুষদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে সঠিক ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পৌর এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সকলে নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, গতকাল ১০ ডিসেম্বর পৌর নির্বাচনে ১০ হাজার ২ শত ৬২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন গোলাম সরোয়ার প্রধান বিপ্লব । তিনি জামালপুর গ্রামের বাসিন্দা ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম সাকোয়াত জ্জামান বাবু চেয়ারম্যানের ছেলে । গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com