বিরামপুর ব্লাড ব্যাংকের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন


দিনাজপুরের বিরামপুরে ফেসবুক গ্রুপ ভিত্তিক সেচ্ছাসেবা মূলক সংগঠন বিরামপুর ব্লাড ব্যাংক এর আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর পৌরসভা চত্ত্বরে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মুহতারিমা সিফাত, পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান হান্না, ওয়ার্ড কাউন্সিলর মোঃ জুয়েল, ব্লাড ব্যাংক গ্রুপের সিনিয়র অ্যাডমিন আরমান আলী সহ অন্যান্য অ্যাডমিনরা উপস্থিত ছিলেন।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে বিরামপুর হাজী ক্লিনিক ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল সার্বিক সহযোগীতা করেন। এদিন মোট ২৫০ জন ব্যক্তির শরীরে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com