যশোরের মুড়লি ট্রেন-ট্রাকের সংর্ঘষে নিহত ২ (ভিডওি)


যশোরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে মুড়লি মোড় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। যশোর খুলনা রেল যোগাযোগ বন্ধ নিহত দুজন ট্রাকের চালক ও হেলপার।

নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জের সাজ্জাদ হোসেনে ছেলে আকবর আলী ও একই এলাকার রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শিরা জানান, নওয়াপাড়া থেকে কয়লা বোঝাই ট্রাক চাপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে যশোর-খুলনা মাহসড়কের মুড়লি মোড় রেলক্রসিংয়ে পার হওয়ার সময় কপোতাক্ষ এক্সপ্রেস ও ট্রাকের সংর্ঘষ হয়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলে নিহত হয় আকবর আলী। আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রফিকুল ইসলাম। স্থানীয়নে অভিযোগ গেটম্যান থাকা থাকায় কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com