মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য নিয়ে- সিরাজগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে- পুলিশ লাইন্সে শহীদ আলাউদ্দিন কনষ্টেবল ড্রিলসেড পুলিশ মিলনায়তনে উক্তসভার স্বাগত বক্তব্য রাখেন এবং অনুুষ্ঠানের সভাপতিত্ব করেন, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)। তিনি বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা দিয়ে নারী ধর্ষণ, শিশু নির্যাতন বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে।
জনসাধারণকে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এগিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পুলিশের সেবা নিতে ৯৯৯ - এ মোবাইল দিয়ে কল করবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সিরাজগঞ্জ-পাবনা আসনের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা পারভীন স্বপ্না , নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক ফারুক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদএর সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট মির্জা সিফাত এ- খোদা, ইন্সপেক্টর (নিরস্ত্র) হাসান বাশির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ জেলার বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।