গণমাধ্যম বয়কটের ঘোষণা ও নারী সমাজকে কটূক্তির অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামী নুরুল হক নুরকে গ্রেফতারের দাবিতে আজ রবিবার ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে সামনে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মানববন্ধনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে সংগঠনের নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধ মঞ্চ সদরপুর উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিক আহমেদ সেতু, যুগ্নসাধারন সম্পাদক মোহাম্মদ আলী ফহিম, মুক্তিযুদ্ধ মঞ্চ, সদরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক জুলহাস আহ্মেদ, মুক্তিযুদ্ধ মঞ্চ চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি দিপু খালাসিসহ অন্যান্যরা।
বক্তরা নুরুল হক নুর কর্তৃক একাত্তর টিভির একজন সাংবাদিককে হেনস্তা, গণমাধ্যম বয়কট করার ঘোষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সমাজকে কটূক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। গণমাধ্যম শোষিত মানুষের কথা বলে। গণমাধ্যম দেশ ও জাতির কথা বলে। যারা গণমাধ্যম বয়কটের ঘোষণা দেয় তারা দেশ ও জাতির শত্র। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।