প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় -প্রতিপাদ্যে ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও ডিম খাওয়ানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্বজুড়ে প্রতিবছর এ দিবসটি পালিত হয়ে আসছে। ডিমে অল্প মূল্যে উচ্চমাত্রার পুষ্টি পাওয়া যায়। পরিবারের শিশুদের প্রোটিনের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখার কথাও বলেন তিনি।