সদরপুরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


ফরিদপুরের সদরপুর উপজেলায় বাবুরচরে গতকাল শুক্রবার বিকালে হত্যা, ধর্ষণ, নারী সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সংসদে আইন চাই ধর্ষণ কারিদের ফাঁসি চাই প্রতিপাদ্য কে সামনে রেখে বক্তব্য রাখেন- ফরায়েজী আন্দোলন সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মাদ শরিয়াতুল্লাহ ফরায়েজী, হজরত মাওলানা আব্দুল লতিফ, মাওলানা রবিউল ইসলাম, আব্দুল রাজ্জাক বেপারী, মুফতি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া, সরোয়ার হোসেনসহ আরো অনেকে।


Copyright (c) 2019-2026 bzamin24.com